POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২, ২০২৩ | সময়: ৮:৩৮ অপরাহ্ণ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ ইউনিয়নে লোহার তৈরী কবুতরের খাঁচার দুইপাশ ধরে স্থানান্তরের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মমিন গাজী (৭০) ও নুরজাহান বেগম (৬৫) নামে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ জুন) দুপুরে ওই ইউনিয়নের রামপুর গ্রামের মিজি বাড়ীতে এই দুর্ঘটনা ঘাটে।
মমিন গাজী ওই বাড়ীর মৃত আবদুল গফুর মিজি ছেলে এবং নুরজাহান বেগম মমিন গাজীর স্ত্রী।
নিহতের ছেলে মোহাম্মদ হোসেন জানান, দুপুরে কবুতরের খাঁচার দুইপাশ ধরে স্থানান্তরের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় বাবা-মা গুরুতর আহত হয়। তাদের কোন সাড়া শব্দ না পেয়ে আমি ঘরে প্রবেশ করে দেখি দুইজনেই অজ্ঞান হয়ে পড়ে আছেন। পরে বাড়ীর লোকজনের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয় যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন ঘটনার সত্যতার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তাদের মরদেহ হাসপাতাল থেকে বাড়ীতে আনা হয়েছে। আজই দাফন করা হবে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, ঘটনার পর আমরা খোঁজ নিয়েছি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। তারা বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বরাবার আবেদন করে ময়না তদন্ত ছাড়াই দুই জনের মরদেহ বাড়ীতে নিয়েগেছে। থানায় অপমৃত্যু রেকর্ড হয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন