POPULAR BD NEWS
Popular BD News Logo

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীন আর নেই

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুন ২, ২০২৩ | সময়: ৬:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশী-কাতালগঞ্জ) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ডা. আফছারুল আমীন আর নেই। শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

বিষয়টি করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম নাছির উদ্দীন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। শুক্রবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বিকেলে তিনি মারা যান।

উল্লেখ্য, ডা. আফছারুল আমীন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বর্তমান সভাপতি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। চট্টগ্রাম-১০ আসন থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে মোট তিনবার নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সরকারের নৌপরিবহন ও পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন