কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বদরপুর এলাকা হতে ৫৫ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১ এর আভিযানিক দল শুক্রবার সকালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বদরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫৫ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বদরপুর গ্রামের মৃত আলী আশরাফের ছেলে রাসেল কাজী (২৯) এবং একই গ্রামের মোঃ শাহজাহানের ছেলে মোঃ রুবেল মিয়া (২১)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।