POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় হতাহত ৪ 

শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত

চাঁদপুর প্রতিনিধি | প্রকাশিত: জুন ১, ২০২৩ | সময়: ৫:১৪ অপরাহ্ণ

বৃহস্পতিবার (১ জুন) বেলা ১১ টায় শাহরাস্তি চাটখিল সড়কের নুনিয়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, নরিংপুর হতে যাত্রীবাহি একটি অটোরিকশা (সিএনজি) উপজেলা সদরে আসার পথে ঘটনাস্থালে হঠাৎ সড়কের পাশ থেকে মাটি বাহি মিনি ট্রাক সিএনজিকে সজোরে ধাক্কা মারলে তা উল্টে যায়। এতে সিএনজিতে থাকা ৪ মহিলা গুরুতর আহত হয়।

আহতদের দ্রুত শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সূচীপাড়া গ্রামের আঃ রশিদের স্ত্রী ফাতেমা বেগমকে (৬০) মৃত ঘোষণা করে। গুরুতর আহত ৩ জনকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে।

 

আহতরা হলেন, নুরজাহান (৪৯), ফরিদা আক্তার (৬০), রাশেদা বেগম (৫০) তারা সকলেই শাহরাস্তি উপজেলার সুচিপাড়া দক্ষিন ইউনিয়নের নরিংপুর গ্রামের পূর্ব তফদার বাড়ির।

নিহতের স্বজনরা জানান, তারা চিকিৎসার উদ্দেশ্যে শাহরাস্তি সদরে আসার পথে দূর্ঘটনার শিকার হয়।

 

শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন