POPULAR BD NEWS
Popular BD News Logo

জনকল্যাণে নিবেদিত প্রাণ হতে চান ৩নং ওয়ার্ড সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী কামরুল খাঁন

মো.মজিব পাটওয়ারী | প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২০ | সময়: ৭:৩৪ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌর ৩নং ওয়ার্ড সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হতে চান কামরুল খাঁন।

কামরুল খাঁন একান্ত সাক্ষাৎকারে বলেন, নির্বাচিত হলে নিজেকে জনগণের খেদমতে উৎসর্গ করবো। শিশু কাল থেকেই ইচ্ছা সমাজ সংস্কারে নিজেকে নিবেদিত করবো। আমার স্বপ্ন ৩নং ওয়ার্ডের সর্বস্তরের এবং এলাকাবাসীর সন্তান হিসেবে যেন সেবামূলক কাজে নিজেকে নিয়োগ করতে পারি।

কাউন্সিলর প্রার্থী এই সাবেক ছাত্রনেতা পপুলার বিডিনিউজ ডটকমকে   আরো বলেন, আমাকে যদি এলাকার মানুষেরা সুখ-দুঃখের সাথী হিসেবে গ্রহণ করে তাহলে এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করব।

তিনি বলেন, নির্বাচিত হলে প্রতিটি মহল্লায় মুরব্বি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে মাদক সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার লক্ষে কাজ করব। এই এলাকার মানুষ যদি আমাকে সেবা করার সুযোগ দেয় তাহলে আমি বিশেষ করে যুবসমাজকে সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলাসহ সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত রাখবো।

তিনি বলেন, এই এলাকার সন্তান, এই এলাকায় আমার বেড়ে ওঠা, এই এলাকার সমস্যাগুলো আমার জানা রয়েছে। যদি মহান আল্লাহর রহমতে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হই, এই ৩নং ওয়ার্ডের জন্য যা করণীয় সবই করব। নিজের জীবনকে জনগণের খেদমতে এবং ৩নং ওয়ার্ডবাসীর উন্নয়নে উৎসর্গ করব ইনশাল্লাহ।

সবার দোয়া চেয়েছেন এই কাউন্সিলর  প্রার্থী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন