POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় খেলতে গিয়ে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ৩১, ২০২৩ | সময়: ৭:৩৩ অপরাহ্ণ

কুমিল্লার দেবিদ্বারে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবির হোসেন (৬) ও রাফি হাসান (৬) নামে শিশুর মৃত্যু হয়েছে। তারা একে অপরের চাচাতো ভাই।

বুধবার বেলা ১১টায় উপজেলার ১৪নং সুলতানপুর ইউনিয়নের ছেচড়াপুকুরিয়া গ্রামের জসীম উদ্দিনের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে নাস্তা খেয়ে আবির হোসেন ও রাফি হাসান একসঙ্গে খেলতে বেরিয়েছিল। বেলা ১১টায় ওদের মরদেহ বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। ওই দুই শিশুর মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের মাতম চলছে। বিকাল ৩টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দুটি দাফন করা হয়।

নিহত আবির হোসেন ওই বাড়ির কৃষক আমান উল্লাহর ছেলে এবং রাফি হাসান (৬) ফুল মিয়ার পুত্র।

সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. হুমায়ুন কবির জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনার কোনো সান্ত্বনা হয় না।

দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার আবেদ জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় আমাদের মৌখিক বা লিখিতভাবে কেউ অবগত করেননি।

সূত্র: যুগান্তর

E/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন