চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মীম জেনারেল হাসপাতালের লাইসেন্স না থাকায় সিলগালা করে দিয়েছে প্রশাসন।
মঙ্গলবার বিকালে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট তাসনিম আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
ওইসময় হাসপাতালটির লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সিলগালা, ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে হাসপাতালের মালিক জসিম উদ্দিনকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা মেডিকেল অফিসার ডাঃ বোরহান উদ্দিন, ডাঃ রতন চন্দ্র দাস ও মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক।
E/N