POPULAR BD NEWS
Popular BD News Logo

দই দিয়ে আইসক্রিম, জেনে নিন রেসিপি

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ২৯, ২০২৩ | সময়: ৭:৪৩ অপরাহ্ণ

এই গরমে আইসক্রিম হলে মন্দ হয় না। নিজের স্বাদ অনুযায়ী বানিয়েও নিতে পারেন।

উপকরণ হলো:

মিষ্টি দই ৫০০ গ্রাম।

চিনি আধা কাপ।

ঘন দুধ ১ কাপ।

ক্রিম আধা কাপ।

পানি ১ টেবিল চামচ।

প্রণালি: চিনি আর পানি চুলায় দিন। বাদামি রং হয়ে এলে অল্প করে দুধ দিন। দই ফেটিয়ে নিন। চিনির মিশ্রণটি ঠান্ডা করে ফেটানো দই দিয়ে নাড়ুন। ক্রিম মেশান। ফ্রিজে রেখে ১ ঘণ্টা জমিয়ে নিন। ফ্রিজ থেকে বের করে আবার ফেটান। এবার আইসক্রিম ডাইসে ঢেলে ফ্রিজে রেখে আইসক্রিম তৈরি করে নিন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন