POPULAR BD NEWS
Popular BD News Logo

বাবা নেই, ফাহিমের ব্রেন টিউমার নিয়ে মায়ের আর্তনাদ: প্রয়োজন সাহায্যের

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: মে ২৯, ২০২৩ | সময়: ৭:১১ অপরাহ্ণ

একজন নারীর সর্বশেষ আশ্রয়স্থল তার স্বামী। স্বামী না থাকলে সন্তান। আর সে সন্তান না থাকলে মায়ের ঠিকানা হয় বৃদ্ধাশ্রম।

সন্তানকে ছোট রেখে স্বামী কবির হোসেন নিরুদ্দেশ হয়ে যায়। সন্তানকে বুকে ধারণ করে আগলে রাখেন মা। গেলো ১৫বছর ধরে আগলে রাখা সোনার মানিকটাই এখন আক্রান্ত ভয়ংকর রোগে।

বলছিলাম চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কংগাইশ গ্রামের পাল পুকুরিয়া বাড়ির কবির হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন ফাহিমের কথা।

যে বয়সে মায়ের পাশে থেকে দুঃখ-দুরদশা দূর করবেন ফাহিম, সেই বয়সেই ভয়ংকর রোগ ব্রেন টিউমারে আক্রান্ত। স্বামী নিরুদ্দেশ হওয়ার পর থেকেই ভাশুরের ঘরে খাওয়া-দাওয়া সহ ভরণপোষণে থাকা ফাহিমের মা এখন ছেলের চিকিৎসা খরচ মেটাতে অন্যের দ্বারেদ্বারে।

দীর্ঘদিন ধরে মাথা ব্যাথায় আক্রান্ত ফাহিম। কুমিল্লা ট্রমা সেন্টারে গিয়ে সিটি স্ক্যান করার পর যেনো থমকে গেল তার পুরো পৃথিবী।

ফাহিম আক্রান্ত হয় ব্রেন টিউমারে। এখন অপারেশন করতে প্রয়োজন লাখ টাকা। যা জোগাড় করতে এখন অসহায় মায়ের আর্তনাদ।
এলাকাবাসীর আহবান বিত্তবানরা ফাহিমের চিকিৎসা সেবায় এগিয়ে আসার।

বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয় ফাহিম। সে চায়ে মায়ের জন্য বাঁচতে। সকলের আর্থিক সহযোগিতায় সুচিকিৎসায় সুস্থ হয়ে ফিরতে চান ফাহিম।

আর্থিক অনটনে পড়াশোনা বন্ধ হলেও এখন ব্রেন টিউমারে তার পুরো পৃথিবী বন্ধ হয়ে আসছে।

সবার সাধ্যমতে সহযোগিতা করে ফাহিম ও তার মায়ের চোখের জল মুছে দেয়ার আহ্বান এলাকাবাসীর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন