POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লা ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের ২ যাত্রী নিহত

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ২৮, ২০২৩ | সময়: ৭:২৪ অপরাহ্ণ

কুমিল্লার দাউদকান্দিতে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার শহীদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন— দাউদকান্দি উপজেলার ভবানীপুর এলাকার আব্দুস সাত্তার (৬০) এবং একই উপজেলার কেতান্দি এলাকার আব্দুল জলিল (৬৪)। এতে আরও চার যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, সকাল ৮টার দিকে শহীদনগর এলাকার এমএ জলিল হাইস্কুলের দক্ষিণ পাশে ঢাকামুখী সড়কে পেছন থেকে একটি ট্রাক একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ট্রাক ও মাইক্রোবাস পাশের খাদে পড়ে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। নিহতদের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: যুগান্তর

E/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন