POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ব্র্যাকের আয়োজনে হাত ধোয়া শিখলেন নারীরা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২০ | সময়: ১২:০৪ অপরাহ্ণ

সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের  কাজিরগাঁও ৯ নং পল্লী সমাজে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ, পারিবারিক নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে আলোচনা হয়।সভার শুরুতেই পল্লী সমাজ সদস্যদের ও তাদের পরিবারের সকল সদস্যদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। সভা শেষে সঠিক নিয়মে হাত ধোঁয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সাধারণ সভা ও ক্যাম্পেইন সুষ্ঠ ভাবে পরিচালনায় সহায়তা করেন  ব্র্যাক সামাজিক ক্ষমতায় কর্মসূচি হাজীগঞ্জ শাখার  কর্মকর্তা   মো. তফিজুল ইসলাম  ( এফ.ও)।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন