POPULAR BD NEWS
Popular BD News Logo

সরকারের ৮৪ উন্নয়নের চিত্র প্রচার করছেন বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস

চাঁদপুর প্রতিনিধি | প্রকাশিত: মে ২৪, ২০২৩ | সময়: ১০:৫১ অপরাহ্ণ

২০০৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ৮৪টি উন্নয়নের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারনা চালাচ্ছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

 

বুধবার (২৪ মে) বিকেলে তিনি উপজেলার সুজাতপুর বাজারে সরকারের উন্নয়নের চিত্র উল্লেখিত লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। পর্যায়ক্রমে সরকারের উন্নয়নের এই চিত্র মতলব দক্ষিণ উপজেলাসহ সকল ইউনিয়নে তিনি প্রচারণা অব্যাহত রাখবেন বলে জানান।

 

বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এটি সম্ভব হয়েছে তার যোগ্য নেতৃত্বের কারণে। এখন আর দেশের কোন মানুষ না খেয়ে থাকে না। সরকারের সার্বিক প্রচেষ্টায় দেশের প্রতিটি মানুষ নাগরিক অধিকার ফিরে পাচ্ছে। সরকারের বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচির আওতায় এসেছে দুস্থ ও অসহায় মানুষ। দেশে শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

 

তিনি আরো বলেন, যারা একসময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছে, তারা এখন বিস্ময় প্রকাশ করছেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসে প্রশিক্ষণ নিচ্ছেন। কারণ বাংলাদেশ এখন বিশ^ দরবারে উন্নয়নের রোল মডেল। তাই আসুন আমরা সকলে মিলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান সরকার দুলাল, আবু বাশার খোকন, কাজী সালাউদ্দিন, খাজা আহমেদ, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগ সভাপতি মাইনুদ্দিন সরকার, সাধারণ সম্পাদক এসএম জামাল, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগ সভাপতি মিজানুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এর বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন