POPULAR BD NEWS
Popular BD News Logo

হাইমচরে বজ্রপাতে সাইফুল সরকার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: মে ২৪, ২০২৩ | সময়: ৫:১১ অপরাহ্ণ

চাঁদপুরে মঙ্গলবার বজ্রপাতে একজনের মৃত্যুর পর বুধবার আরো একজনের মৃত্যু হয়েছে।

হাইমচরের নীলকমল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা সাইফুল সরকার (২৫) নামের এক যুবক বজ্রপাতে মৃত্যুবরণ করেছে।

বুধবার বেলা ১২টায় সাইফুল ইসলাম সরকার নিজ বাড়ির সম্মুখে গরুর গাস খাওয়ানোর সময় হঠাৎ ঝড়-বৃষ্টির সাথে বিকট আওয়াজ বজ্রপাত শুরু হলে সাইফুল সরকার বজ্রপাতে আহত হলে তার পরিবার হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা জন্য নেয়। হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক সাইফুল সরকারকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলা রামপুরে আম কুড়াতে যেয়ে একজনের মৃত্যু হয়েছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন