POPULAR BD NEWS
Popular BD News Logo

চবির ‘বি’ ইউনিটে ৭১ শতাংশই ফেল

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ২৩, ২০২৩ | সময়: ৭:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৪২ হাজার ১৯০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১২ হাজার ৩৫২ জন। সে হিসেবে পাসের হার ২৯.২৮ শতাংশ। ফেল করেছেন ২৯ হাজার ৮৩৮ জন। অকৃতকার্যের হার ৭০.৭২ শতাংশ।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইট ও অফিশিয়াল ফেসবুক পেজে এ ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফলের বিষয়ে ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক গণমাধ্যমকে বলেন, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাসের হার ২৯.২৮ শতাংশ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ মে) ও শুক্রবার (১৯ মে) তিন শিফটে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইউনিটটিতে ৫২ হাজার ৯৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ হাজার ১৯০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন