POPULAR BD NEWS
Popular BD News Logo

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে হাজীগঞ্জ উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: মে ২২, ২০২৩ | সময়: ১০:৪৮ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে হাজীগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সোমবার বিকালে সারাদেশের ন্যায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করছেন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।
 উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল ও সদস্য সচিব জাকির হোসেন সোহেলের নেতৃত্বে মিছিলটি হাজীগঞ্জ পশ্চিম বাজার শেখ সিটির সামনে থেকে শুরু হয়ে চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় পশ্চিমবাজারস্থ শেখ সিটির সামনে গিয়ে শেষ হয়।
 বিক্ষোভ মিছিল থেকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে দ্রুত গ্রেপ্তারসহ কঠোর শাস্তির দাবি করেন যুবলীগের নেতৃবৃন্দ।
ওইসময় উপস্থিত ছিলেন, ৫নং সদর যুবলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমন, যুবলীগ নেতা ও পৌর ৫নং ওয়ার্ড কাউন্সিলর নুরনবী সুমন, ৯ নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি মুনছুর আহমেদ বিপ্লব, ৭ নং পশ্চিম বড়কুল ইউনিয়ন যবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, ২ নং বাকিলা ইউনিয়ন যবলীগের সভাপতি ইব্রাহীম খান রনি, ৬নং বড়কুল ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি মজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, ১১ নং ইউনিয়ন যবলীগের সভাপতি বাবলু মজুমদার, সাবেক ছাত্রনেতা রাজন সাহা, আলী রাজ নিপু, মাস্টার হারুন, ৫নং সদর উত্তর যুবলীগের সভাপতি মনির হোসেন প্রমুখ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন