POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে ৪০ পিস ইয়াবা’সহ আটক তিন 

সুমন আহমেদ | প্রকাশিত: মে ২২, ২০২৩ | সময়: ৫:৩৬ অপরাহ্ণ
মতলব উত্তরে ৪০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার ২১ মে রাত প্রায় ১১ টার সময় মতলব উত্তর থানার এসআই মোঃ আবু হানিফ, এসআই মোঃ শাহ আলম মিয়া, এএসআই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মতলব ফরাজীকান্দি ইউপিস্থ ফরাজীকান্দি বেড়িবাঁধ সংলগ্ন রুবেল মোল্লা অটো-রিক্সার গ্যারেজ এর সামনে পাকা রাস্তায় তাদের আটক করে।
আটককৃতরা হলো উপজেলার রামপুরা গ্রামের বাতেন মোল্লার ছেলে মোঃ রুবেল মোল্লা (৩৪), মিরাকান্দি গ্রামের মো. হান্নান বেপারির ছেলে মোঃ বশির আহম্মেদ (২৬), ও শাখারিপাড়া গ্রামের মৃত আবুল হাসেম দেওয়ানের ছেলে আঃ টিপন প্রকাশ টিপু দেওয়ান (৩১)।
আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন