চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে হাজীগঞ্জ উপজেলা ই সেন্টারে জেলা প্রশাসক কামরুল হাসান এ মতবিনিময় করেন।
এসময় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজির, সহকারি কমিশনার ভুমি মেহেদী হাছান মানিক, ওসি জুবায়ের সৈয়দ, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা নাঈম, উপজেলা প্রকৌশলী রেজাউনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসাইন, জনস্বাস্থ্য প্রকৌশলী মাহবুব আফসার, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে তিনি হাজীগঞ্জ উপজেলার দেশগাঁও ভুমি অফিস ও দেশগাঁও ডিগ্রী কলেজ পরিদর্শন করেন।
এসময় তিনি প্রশাসনের বিভিন্ন দপ্তরের খোঁজ নেন। এবং পরামর্শ মুলক বক্তব্য রাখেন।