POPULAR BD NEWS
Popular BD News Logo

বাইক থেকে পড়ে লরির তলে, মুহূর্তেই মৃত্যু অভিনেত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ২১, ২০২৩ | সময়: ৪:১২ অপরাহ্ণ

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত। শনিবার রাতে শুটিং শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, ‘গৌরী এলো’ নামের ধারাবাহিকের শুটিং শেষ করে রাতে শুটিং শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পশ্চিমবঙ্গের বরানগর থানার ঘোষপাড়ার কাছে একটি লরি বাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান সুচন্দ্রা।

অভিনেত্রীর বাইক ধাক্কা দেওয়া লরিটি আটক করেছে বরানগর থানা পুলিশ এবং এ লরির চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশসূত্র জানিয়েছে।

 

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, রাইড শেয়ারিং করেছিলেন অভিনেত্রী সুচন্দ্রা। বরানগর মোড়ের কাছে সিগন্যালে ওই বাইকের সামনে একটি সাইকেল চলে আসে। বাইকের চালক ব্রেক করলে সুচন্দ্রা পড়ে যান, ওই সময়ই পেছন থেকে একটি দশ চাকার লরি তাকে পিষে দিয়ে চলে যায়।

অভিনেত্রীর মাথায় হেলমেট ছিল। কিন্তু সেটা ভেঙে গুঁড়ো হয়ে যায়। এ ঘটনার পর সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বিটি রোডে যান চলাচল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমেছে টালিগঞ্জপাড়ায়। অভিনেত্রীর পরিচিত এবং সহকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকপ্রকাশ করছেন।

সূত্র: কালের কণ্ঠ

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন