POPULAR BD NEWS
Popular BD News Logo

হজ কার্যক্রম উদ্বোধন শুক্রবার, প্রথম ফ্লাইট ২১ মে

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ১৮, ২০২৩ | সময়: ৬:১৫ অপরাহ্ণ

চলতি বছরের হজ কার্যক্রম আগামীকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সশরীরে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ অনুবিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, আগামীকাল প্রধানমন্ত্রী চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করবেন। গত বছর ভার্চুয়ালি হজ কার্যক্রম উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। এবার সশরীরেই উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন। আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠানে কয়েকজন হজযাত্রীর সঙ্গে মতবিনিময়ও করবেন তিনি।

তবে উদ্বোধনী অনুষ্ঠানের নির্দিষ্ট সময় উল্লেখ করেনি মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, আগামী ২০ মে রাত পৌনে ৩টায় (ক্যালেন্ডারে ২১ মে) প্রথম হজ ফ্লাইট সৌদি আরব যাবে। এরই মধ্যে হজ ক্যাম্পে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন