POPULAR BD NEWS
Popular BD News Logo

পুকুরে ডুবে স্কুলছাত্রী ফারজানার মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২০ | সময়: ১১:৩৫ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌরসভায় চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রী ফারজানা আক্তার (৯) পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

শনিবার দুপুরে ঘটনাটি ঘটে। স্কুলছাত্রী   মকিমাবাদ মালি বাড়ির মনির হোসেনের মেয়ে। সে হাজীগঞ্জ পাইলট বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মালি বাড়ি থেকে ফারজানাসহ আরো দুই বান্ধবী একত্রে গোসল করতে নামে। তারা নিজেরা পুকুরের পানিতে খেলার ছলে ফারজানা ডুবে যায়।

পানির নিচ থেকে উদ্ধারের পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন