সারা দেশের ন্যায় কচুয়ায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সরকারি খাদ্য গুদামে কৃষকের নিকট থেকে ফিতা কেটে ধান সংগ্রহের উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল ছালাম, সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) আবদুল আউয়াল, কৃষক বেলায়াত হোসেন ও মো.শাহাদাত হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, এ বোরো মৌসুমে কেজি ৩০ ধরে কচুয়া উপজেলার লটারীর মাধ্যমে বাচাইকৃত ২৩১ কৃষকের নিকট থেকে ধান ৬৯১ মে. টন ধান সংগ্রহ করা হবে।