POPULAR BD NEWS
Popular BD News Logo

লিভারের আক্রান্ত দ্বীন ইসলামকে আর্থিক সহায়তা দিলো প্রবাসী আওয়ামী ফোরাম

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: মে ১৪, ২০২৩ | সময়: ১০:৩০ অপরাহ্ণ

লিভারের আক্রান্ত দ্বীন ইসলাম’কে আর্থিক সহায়তা দিলো বাকিলা ইউনিয়ন প্রবাসী আওয়ামী ফোরাম।

রবিবার বিকালে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের চৌছিলা কুনু মিজি বাড়ীর দ্বীন ইসলাম(৩৭)’কে প্রবাসী আওয়ামী ফোরামের পক্ষে ও সার্বিক তত্বাবধানে ইব্রাহিম খান রনি ৫০হাজার টাকা চিকিৎসার জন্য সহায়তা তুলে দেন।

দ্বীন ইসলাম লিভার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন রয়েছে। তিনি আর্থিক ভাবে অস্বচ্ছল হওয়ায় একার পক্ষে চিকিৎসা খরচ বহন করা সম্ভব হয় নি।

বিষয়টি জানতে পেরে ইউনিয়ন প্রবাসী আওয়ামী ফোরামের উদ্যোগে সহায়তা প্রদান করেছে। আর্থিক সহায়তা পেয়ে দ্বীন ইসলাম কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন জানান, ইউনিয়ন প্রবাসী আওয়ামী ফোরাম সংগঠন’টি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ড করে আসছে। আওয়ামী ফোরাম বলে যে শুধু আওয়ামী লীগ সমর্থকদের সহায়তা করে তা নয়। দলমত নির্বিশেষে সবার পাশে থাকে অসহায় অস্বচ্ছল পরিবারের পাশে থেকে সহায়তা করে আসছে। তিনি সংগঠনটির সফলতা কামনা করেন।

ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইব্রাহীম খান রনি সংগঠনের সাথে জড়িত সকল সদস্যদের জন্য দোয়া চেয়েছেন।

ওইসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আঃ খালেক হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃহাবীব সর্দার, ইউপি সদস্য দুলাল হোসেন ইউপি সদস্য ও ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মাসুম বিল্লাহ,ওয়ার্ড যুবলীগ সভাপতি নেপাল সরকার, যুবলীগ নেতা সুজন প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন