POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ছাত্রলীগ নেতা নিরুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ১৪, ২০২৩ | সময়: ৯:১৬ পূর্বাহ্ণ

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামাতের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে হাজীগঞ্জ বাজারে চাঁদপুর জেলা ছাত্রলীগের সদস্য হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি জাহিদ হাসান নিরুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে থেকে বের হয়ে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে হাজীগঞ্জ পশ্চিম বাজারের কাতার কানাডা মার্কেটের সামনে শেষ হয়।

ওই সময় ছাত্রলীগ নেতা নিরু বলেন, ছাত্রলীগ নাকি পুলিশ নিয়ে মাঠে নামে, পুলিশ আওয়ামী লীগের কেউ না, ছাত্রলীগের ও কেউ না, পুলিশ জনগণের বন্ধু।

বিক্ষোভ মিছিলে ওই সময় হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু আল মাহমুদ, সহ-সম্পাদক ইমাম হোসেন, শুকুর আলম শুভ, ৪ নং কালচোঁ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুন মোল্লা, পৌর ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালাম হোসেন’সহ স্থানীয় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন