কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৩ মে ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আশেক আলী খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও চাঁদপুর -১ (কচুয়া) সাংসদ জননেতা ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি মহোদয়।
প্রধান অতিথি বক্তব্যে বলেন,স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষকদের শিক্ষার্থীদেরকে ভালোবেসে সুশিক্ষা দান,আদর্শবান,আধুনিক প্রযুক্তি নির্ভর হতে হবে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক বিশেষ করে মায়েদের আরো স্মার্ট হতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান শিশির, প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলী আশরাফ।
এছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার মোঃ জাবের মিয়া,ওসি মোঃ ইব্রাহীম খলিল,উপজেলা ইঞ্জিনিয়ার আবদুল আলীম লিটন,সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক সুজন পোদ্দার।
অনুষ্ঠানে কচুয়া উপজেলার সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক,দাখিল ও আলীম মাদ্রাসার শিক্ষকবৃন্দ,কচুয়া উপজেলা আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
E/N