POPULAR BD NEWS
Popular BD News Logo

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের সচেতনামূলক কার্যক্রম 

সুমন আহমেদ | প্রকাশিত: মে ১৩, ২০২৩ | সময়: ৭:১৭ অপরাহ্ণ
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট সামদ্রিক ঝড় ‘মোখা’ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানতে পারে।
উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘মোখা’ থেকে মতলব উত্তর বাসীকে রক্ষার্থে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিস।
শুক্রবার বিকাল থেকে শনিবার সকাল পর্যন্ত মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মনিরুজ্জামানের নেতৃত্বে উপজেলার মাছঘাট, জেলে পল্লী, লঞ্চঘাট এবং যাত্রীবাহী লঞ্চে জনসচেতনতামূলক মাইকিং করে সকর্ত করা হয়েছে।
মতলব উত্তর ফায়ার সার্ভিসের ওয়্যাার হাউস ইন্সপেক্টারজাকির হোসেনের নেতৃত্বে ও সচেতনামূলক মাইকিং করা হয়েছে।
প্রচারণা শেষে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ অঞ্চল। প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করেই আমাদের বেঁচে থাকা। প্রায় প্রতি বছরই ছোট-বড় প্রাকৃতিক দুর্যোগ সামাল দিয়েই আমাদের পথচলা। আমরা সবদিক থেকেই প্রস্তুত আছি। প্রতিবারের মতো ইনশাল্লাহ, এবারও ঘূর্ণিঝড় মোকাবিলা করতে পারব।
পাশাপাশি মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি কর্তৃক জরুরি পরিস্থিতি মোকাবেলা করার লক্ষ্যে সার্বক্ষণিক সমন্বয়সাধনের জন্য জরুরি নম্বর-দ্বারা ২৪ ঘন্টা সেবা প্রদান করা হবে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন