POPULAR BD NEWS
Popular BD News Logo

শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে বিষ্ণুদী মাদ্রাসায় মিলাদ ও দোয়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ১২, ২০২৩ | সময়: ৬:৫৩ অপরাহ্ণ
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ও বিশিষ্ট চিকিৎসক ডা. জেআর ওয়াদুদ টিপু এবং ভাষাবীর এম এ ওয়াদুদের সহধর্মিণী শিক্ষাবিদ রহিমা বেগমের ইন্তেকালে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হলরুমে এই আয়োজন করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেনের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক শেখ নাসিমা সুলতানা, আরবি প্রভাষক, আবু জাফর মো. মোজাম্মেল হক, হাফেজ মুফতি কেফায়েত উল্লাহ, সিনিয়র শিক্ষক মো.নজরুল ইসলাম, মো. মনির হোসেন, সহকারী শিক্ষক মো. আলআমিন, মো. সাইফুল ইসলাম, মো. ইব্রাহীম খলীল প্রমুখ।
মিলাদ পরিচালনা করেন মাদ্রাসার নুরানি শিক্ষক মো. শাহিন হোসেন এবং মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদ গত ৬ মে রাজধানীর কলাবাগানে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। রোববার মরহুমার নামাজে জানাজা কলাবাগান মাঠে শেষে দাফন করা হয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন