POPULAR BD NEWS
Popular BD News Logo

ঘূর্ণিঝড় মোখার জন্য এসএসসি পরীক্ষা নিয়ে সতর্কতামূলক ব্যবস্থার নির্দেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ১১, ২০২৩ | সময়: ৬:১৬ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় মোখার জন্য চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে শিক্ষাবর্ষগুলোর চেয়ারম্যানদের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সবগুলো শিক্ষাবোর্ড নিয়ে গঠিত আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বোর্ড চেয়ারম্যানদের অনুরোধ করা হয়।

সব চেয়ারম্যানদের কাছে দেওয়া চিঠিতে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় মোখা আগামী দু-এক দিনের মধ্যে দেশের উপকূল এলাকাসহ সারা দেশে প্রবল বেগে অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরসহ বিভিন্ন সংবাদমাধ্যমে সতর্কতামূলক সংবাদ পরিবেশ করা হচ্ছে। এসএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকায় শিক্ষাবোর্ডগুলোকেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া আবশ্যক। এ জন্য ট্রেজারি, থানা ও পরীক্ষা কেন্দ্রে রাখা পরীক্ষা সংক্রান্ত সব গোপনীয় মালামাল নিরাপদ ও সতর্কতার সঙ্গে সংরক্ষণ করার জন্য নিজ নিজ শিক্ষাবোর্ডের নির্দেশনা প্রয়োজন।

উল্লেখ, গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সময়সূচি অনুযায়ী ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিলের (ভকেশনাল) লিখিত পরীক্ষা শেষ হবে ২৩ মে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে ২৫ মে। এবার এসব পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীন এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল পৌনে ২১ লাখ। তবে তাদের মধ্যে ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেয়নি।

সূত্র: প্রথম আলো

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন