POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে গ্রাহকের অর্থ আত্মসাৎ করায় দেলোয়ার জেলহাজতে

এইচ এম আরিফ হোসেন | প্রকাশিত: মে ১১, ২০২৩ | সময়: ৫:৪৭ অপরাহ্ণ

গ্রাহকের জামানত প্রতারনার মাধ্যমে আত্মসাৎ করায় চির্কা অগ্রগামী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বহু মামলার আসামি মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া’কে আবারও জেল হাজতে প্রেরন করলো বিজ্ঞ আদালত।

মামলার এজহার থেকে জানা যায়  দেলোয়ার হোসেন ভূঁইয়া চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের বাজারে অগ্রহনী ব্যাংকের নিচ তলায় ২০১৩ সালে চির্কা অগ্রগামী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর নাম দিয়ে মুনাফার প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের কাছ থেকে জামানত সংগ্রহ করতে থাকে। প্রতারক দেলোয়ার ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা হয়ে কৌশলে তার বাড়ির পাশের সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে তার এই প্রতারণার ফাদ পাতে।নিজের স্ত্রী, ভাই, ভাগিনাদের বড় দায়িত্বে রেখে চান্দ্রা ও আশেপাশের এলাকা থেকে কোটি কোটি টাকা আমানত সংগ্রহ করে এবং কিছু গ্রাহকে কয়েক লক্ষ টাকা ঋণ দেয়।

ফরিদগঞ্জ নায়ার হাটে নিজের নামে জায়গা জমি ক্রয়, ঢাকাতে কয়েকটি ফ্লাট, গাজীপুরে বিলাস বহুল বাড়ি ক্রয় সহ নামে বেনামে বহু সম্পদের মালিক হয়ে বিলাস বহুল জীবনযাপন করতে থাকে দেলোয়ার।স্ত্রী, ভাই ভাগিনারা ও আজ কোটিপতি এই প্রতিষ্ঠানের টাকায়। হঠাৎ ২০১৮ সালের শেষের দিকে প্রতারক দেলোয়ার গ্রাহকেদের আমানতের বিপরীতে লভ্যাংশ দেওয়া বন্ধ করে দেয়।পরে অফিসের স্টাফদের বেতন আটকে তাদেরকে চাকরি ছাড়তে বাধ্য করে। প্রতারক দেলোয়ার কৌশলে গ্রাহকদের সাথে দুরত্ব তৈরি করে এবং রাজনৈতিক বহু নেতার নাম ভাঙ্গিয়ে গ্রাহকদেরকে হুমকি ধামকি দেয়। গ্রাহকরা তার বাড়িতে ধফায় ধফায় তাদের আমানত চাইতে গেলে তার এলাকার পালিত কতিপয় কিছু সন্ত্রাসী গ্রাহকদের প্রাণ নাশেরও হুমকি এবং বহু গ্রাহকদের গায়েও হাত তুলে।

দেলোয়ারের প্রতারণার শিকার হয়ে বহু সংসার বিপন্ন। টাকার জন্য স্বামী স্ত্রী মধ্যে বিচ্ছেদ, মা ছেলের বিচ্ছেদ, ভাই বোনের মধ্যে বিচ্ছেদ হয়ে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে মানুষ আজ পথে পথে ঘুরছে। তার প্রতারনার শিকার হয়ে সর্বশেষ নির উপায় হয়ে দক্ষিণ বালিয়ার নেছার কাজী বিজ্ঞ বিচারক আমলী আদালত চাঁদপুর সদরে দঃ বিঃ ৪০৬/৪২০/ ৫০৬(২)/১০৯ ধারায় মামলা দায়ের করলে সর্ব প্রথম ঐ মামলায় জেল হাজতে যায়। এর পর বিভিন্ন গ্রাহক বাদী হয়ে কমবেশি ১৫/২০ টি মামলা দায়ের করলে সেকল মামলাতেও প্রায় ৬ মাসের মত জেল খেটে আপোষ শর্তে জামিনে আসে। সর্বশেষ চান্দ্রা দক্ষিণ বালিয়ার ইসমাইল হোসেন বেপারী বাদী হয়ে মোঃ দেলোয়ার হোসেন ভুঁইয়া, মাসুদ হোসেন, মামুন হোসেন, এমরান হোসেনে মিলন, বাদশা মিয়া, আজাদ হোসেন রিপন কে আসামি করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে মামলা দায়ের করলে বিচারক তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দেন।পিবিআই সরেজমিনে গিয়ে প্রকাশ্যে গোপনে বিভিন্ন তথ্য সংগ্রহ করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।

১০ মে বুধবার মামলার ধার্য্য তারিখে দেলোয়ার সহ অন্যান্য আসামিরা আদালতে হাজিরা দিতে আসলে, বিজ্ঞ আদালত দেলোয়ার হোসেন ভুঁইয়া কে জেল হাজতে প্রেরন করে বাকী আসামীদেরকে জামিন প্রদান করেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন