POPULAR BD NEWS
Popular BD News Logo

সব মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের নির্দেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ১১, ২০২৩ | সময়: ৫:৩১ অপরাহ্ণ

দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে স্ব স্ব ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার মাউশির সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের যেসব মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই, সেসব মাধ্যমিক বিদ্যালয়ে অবিলম্বে, স্ব স্ব ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণ করে তার (শহীদ মিনার) ছবিসহ তথ্য সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালক-এর মাধ্যমে দপ্তরে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন