POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ থেকে ৩৪ ড্রাম গলদা চিংড়ির রেনু পোনা জব্দ 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ১০, ২০২৩ | সময়: ১:৩৪ অপরাহ্ণ

চাঁদপুরে ৩৪ ড্রাম গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করেছে কোষ্টগার্ড। সোমবার ৮ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার হাজীগঞ্জ ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ টি পিকআপ তল্লাশি করে ৩৪ ড্রাম গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়। জব্দকৃত চিংড়ি রেনু পোনার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উক্ত অভিযানে চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.তানজিমুল ইসলাম উপস্থিত ছিলেন। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত চিংড়ি রেনু পোনা ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন