POPULAR BD NEWS
Popular BD News Logo

ঢাকায় অক্টোবরে নামছে ১০০টি বৈদ্যুতিক বাস

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ৯, ২০২৩ | সময়: ৪:২৬ অপরাহ্ণ

রাজধানী ঢাকার গণপরিবহনে যুক্ত হতে যাচ্ছে একঝাঁক নতুন বাস। তাও আবার বৈদ্যুতিক বাস। এর সংখ্যা ১০০টি। আগামী অক্টোবর মাসে এগুলো রাজধানীর সড়কে নামবে।

মঙ্গলবার (৯ মে) ফুলবাড়িয়া নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৭তম সভা শেষে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আমাদের নগর পরিবহন বীরদর্পে এগিয়ে চলছে। ছোটখাটো যেসব প্রতিকূলতা ছিল তা সেরে উঠছি আমরা। এ বছরের অক্টোবরে শহরের রাস্তায় ১০০টি বৈদ্যুতিক বাস নামবে।’
তিনি বলেন, ‘এগুলো পরিচালনা করবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন। এর মাধ্যমে আমরা ঢাকা শহরকে পরিবেশবান্ধব নগরে পরিণত করতে পারব। বায়ুদূষণের যে তকমা ছিল তা থেকে আমরা বের হতে পারব।’
সূত্র:ঢাকা পোস্ট
N/E
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন