সংবাদ সংগ্রহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন সাংবাদিক মোঃ নাছির উদ্দিন।
গেলো সোমবার বিকেলে কচুয়া উপজেলা দিন ঘাগড়া এলাকার ঢাকা কচুয়া মহাসড়কে আল আরাফা এক্সপ্রেস পরিবহন পিছন থেকে মোটরসাইকেল’কে চালক নাছির উদ্দীন’কে চাপ দিলে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নাসির উদ্দিন জাতীয় দৈনিক তৃতীয় মাত্রার চাঁদপুর জেলা প্রতিনিধি, দৈনিক শপথ ও পপুলার বিডিনিউজের কচুয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
নাছির উদ্দিনের সুস্থতা কামনা করেন পপুলার বিডিনিউজ পরিবার ও তার পরিবারের সদস্যবৃন্দ।