POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের ৩০ বছরের স্বপ্ন পূরণ করলো ব্যবসায়ী সমিতি

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ৩, ২০২৩ | সময়: ৮:৫০ অপরাহ্ণ

চাঁদপুরের ব্যবসায়ীক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ। জেলার বিভিন্ন উপজেলার মানুষ এ বাজারে ক্ষুদ্র থেকে বিহত প্রতিষ্ঠানের পরিচালক।

দীর্ঘ ৩০ বছর ধরে ব্যবসায়ীক প্রাণকেন্দ্রের ব্যবসায়ীদের একটা স্বপ্ন ছিলো ব্যবসায়ী সমিতির নিজস্ব একটি ভবন। ২০২৩ সালে এসে ব্যবসায়ীদের ৩০ বছরের আক্ষেপ পূরণ হতে যাচ্ছে। চাঁদপুর জেলা পরিষদের তিন তলা ভবনে অফিসের জন্য ৭’শ ৫০ স্কয়ার ফুটের ফ্লোর বরাদ্দ দিয়েছে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি।

৭’শ ৫০ স্কয়ার ফুটের ৩৬ লাখ টাকার ফ্লোরটি বরাদ্দের জন্য প্রথমে ৯ লাখ টাকা জেলা পরিষদকে দেয় হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি।

বুধবার দুপুরে চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী ও জেলা পরিষদের ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের হাতে ফ্লোর বরাদ্দের প্রথম কিস্তির ৬ লাখ ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সম্পাদক মন্ডলির সদস্যরা।

ফ্লোর বরাদ্দের প্রথম কিস্তির ৬ লাখ ২৫ হাজার টাকার চেক গ্রহণকালে জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী সব সময় হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি’র পাশ্বে থাকার আশ্বাস দেন।

গেলো ৩০ বছর পর হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনের অক্লান্ত পরিশ্রমে সংগঠনের সকলের সহযোগিতায় নিজস্ব ভবনের বরাদ্দ নিতে পেরে খুশি ব্যবসায়ীরা ও ব্যবসায়ী সমিতির সম্পাদক মন্ডলির সদস্যরা।

চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মো. মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ হোসেন, কোষাধ্যক্ষ মো. হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক মো. আবুল কাশেম মুন্সী, প্রচার সম্পাদক ইমামুল হাসান হেলাল, ক্রীড়া ও সাংস্কৃতির সম্পাদক মো. আবু নোমান রিয়াদ, শিল্প বিষয়ক সম্পাদক মো আবুল কাশেম, ১নং ওয়ার্ড কমিশনার মোশারফ হোসেন টিটু, মো. জাকির হোসেন, ২নং ওয়ার্ড কমিশনার মো. এস.এম ইব্রাহিম পাটওয়ারী, মো. মনির হোসেন, ৩নং ওয়ার্ড কমিশনার জিসান আহম্মেদ সিদ্দিকী, মো. মহিউদ্দিন, আমির হোসেন, ৪নং ওয়ার্ড কমিশনার মো. কবির হোসেন, মো. মেন্দু মিয়া, ৫নং ওয়ার্ড কমিশনার মো. মিজানুর রহমান, মো. জামাল মিয়া, মো. লিটন হোসেন, ৬নং ওয়ার্ড কমিশনার তাপস সাহা, মো. হেলাল উদ্দিন মিয়া, ৭নং ওয়ার্ড কমিশনার মো. মানিক মজুমদার, মো. আল আমিন, মো. মাসুদ মজুমদার।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন