POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে প্রবাসী ঘরে চুরি, নগদ চার লাখ টাকা’সহ ১০ ভরি স্বর্ণালংকার লুট

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ২, ২০২৩ | সময়: ১১:৪৭ অপরাহ্ণ

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড নিজমেহারে এক প্রবাসীর বসতঘরে ডুকে আলমারির তালা ভেঙে নগদ চার লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণ নিয়ে গেছে চোরচক্র।

শাহরাস্তি পৌরসভার নয় নম্বর ওয়ার্ড নিজমেহার মোল্লা বাড়ির সৌদি আরব প্রবাসী শাহ আলমের স্ত্রী মাফিয়া আক্তার জানান, গেলো বুধবার সকালে বাবার বাড়িতে বেড়াতে যান তিনি।

সোমবার সন্ধায় ফিরে এসে দেখেন ঘরের দুটি একজাস্ট ফ্যান ভাঙা। আলমারি ভাঙা ও ঘরের ভিতরের সব কিছু লন্ডভন্ড করা।

মাফিয়া আক্তার জানান, চুরির ঘটনায় বাসার আলমারিতে থাকা নগদ চার লাখ টাকা ও ১০ ভরি স্বার্ণ নিয়ে গেছে চোরচক্র। এ বিষয়ে তিনি বাদী হয়ে শাহরাস্তি থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সাবেক কাউন্সিলর আবুল কালাম জানান, চুরির খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যায়। চুরির সাথে যারা সম্পৃক্ত তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার আহবান জানান তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন