POPULAR BD NEWS
Popular BD News Logo

বাবার হাতে খুন হলো ১২ বছরের রায়হান

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ১, ২০২৩ | সময়: ১:১৪ অপরাহ্ণ

হবিগঞ্জের মাধবপুরে নিজ পিতার হাতে খুন হয়েছে রায়হান (১২) নামে একশিশু। এই ঘটনায় রায়হানের পিতা জাহান মিয়াকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে শিশুর মা রাহেলা বেগম হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গতকাল রবিবার বিকালে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামে দরিদ্র কৃষক জাহান মিয়া একটি কাঠের ঠুকরো দিয়ে তার ছেলে রায়হানের মাথায় আঘাত করেন। গুরুতর আহতাবস্থায় শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, পুলিশ তাৎক্ষণিকভাবে জাহান মিয়াকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে। জাহান মিয়ার মানসিক সমস্যা রয়েছে এবং কোন কাজ করতেন না। এ ব্যাপারে তার স্ত্রী রাহেলা বেগম এজাহার দায়ের করার প্রস্তৃতি নিচ্ছেন। রায়হানের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: কালের কণ্ঠ

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন