POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রস্তুত থাকুন আন্দোলনের ডাক আসবে: ইঞ্জিঃ মমিনুল হক

আলমগীর কবির | প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৩ | সময়: ১২:২৬ অপরাহ্ণ

দেশের বর্তমান ক্রান্তিকাল চলছে। দ্রব্য সামগ্রির মূল্য বৃদ্ধি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ তত্ত্বাবদায়ক সরকারের দাবিতে আন্দোলন আসেবে আপনারা প্রস্তুত থাকবেন। দেশ নায়ক তারেক রহমান দেশে ফিরে আসবে। ইনশাআল্লাহ!

গেলো ২৯ এপ্রিল হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও দারুল উলুম ইব্রাহিমিয়া মাদ্রাসার মাঠে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছা সেবক দলের কর্মী সমাবেশে বিএনপির বির্নাহী সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক প্রধান অতিথির বক্তব্যে উপরে উল্লেখিত কথাগুলো বলে।

অনুষ্ঠানের শুরুতে প্রথম কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলামের পরিচালনায় ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো: ফজলুল করিমের উপস্থাপনায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি মো: মনিরুজ্জামান মনির, মো: শাহ আলম খান, সাধারণ সম্পাদক আ: রহিম পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি এসএম কামরুজ্জামান নেছার, কাজী মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, মো: ছিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান ঢালী, ইউনিয়ন যুবদলের সভাপতি মো: সাইফুল ইসলাম বকাউল, সহ সভাপতি বাসার আহমেদ, কামরুল ইসলাম, সাদ্দাম হোসেন, স্বেচ্ছা সেবক দলের সভাপতি আবু বকর, সহ সভাপতি ফেরদাউস, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ সম্পাদক মহসিন, ছাত্রদলের সভাপতি মো: ইউনুছ খান, সাধারণ সম্পাদক হারিছ আহম্মদ খান, ছাত্রনেতা সাগর আহম্মেদ, মো: সামী, মো: আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন কাতার বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো: মালেক খান, মতলব উপজেলা নেতা সাবের হোসেন চৌধুরী, গন্ধব্যপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, উপজেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম রণি, রাজারগাঁও ইউনিয়ন বিএনপির নেতা মো: শাহাদাত প্রধানীয়া, ইউনিয়ন মৎস দলের সভাপতি শহিদুল্লাহ বাবলু, রাজারগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম কাজী মামুন,সাংগঠনিক সম্পাদক মো: নাছির মোল্লা, সাবেক স্বেচ্ছা সেবক দলের সভাপতি মো: আলাউদ্দিন সহ উপজেলা ও ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন