POPULAR BD NEWS
Popular BD News Logo

লক্ষ্মীপুরে তরুণ-তরুণীর অস্বাভাবিক মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৩ | সময়: ১:৩৭ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুরে পৃথক ঘটনায় রোমানা আক্তার (২২) ও ম. ফয়সাল (১৯) নামে দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রোমানা গলায় ফাঁস ও ফয়সাল পানিতে ডুবে মারা গেছেন। তবে দুজনই মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে পরিবারের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের কুশাখালী ও তিতারকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোমানা কুশাখালী গ্রামের আবদুর রহমানের মেয়ে ও ফয়সাল তিতারকান্দি গ্রামের মো. শাহজাহানের ছেলে।

দাসেরহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মনিরুল ইসলাম জানান, রোমানা দুপুরে গলায় ফাঁস দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। তবে ওই তরুণী মানসিক প্রতিবন্ধী ছিল। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগও নেই।

দাসেরহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান তফাদার জানান, পরিবার জানিয়েছে ফয়সাল মানসিক প্রতিবন্ধী ছিল। সে সাঁতার জানতো না। অসাবধানতাবশত পুকুরে পড়ে ডুবে যায়। তার মৃত্যুর জন্য পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও ছিল না। মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সূত্র: কালের কণ্ঠ

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন