ঘটনার পর ইউনিয়ন যুবদলের শত শত বিক্ষুব্ধ নেতা-কর্মী ঘোষিত যুবদলের কমিটি বাতিল এবং ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকের বহিস্কারের দাবীতে বিক্ষোভ করা হয়।
এ বিষয় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও নব-ঘোষিত সেক্রেটারি নূর মোহাম্মাদ বেপারী জানান, বিকেলে প্রথমে সভাপতি পরে সেক্রেটারী ঘোষণা করা হয়। দ্বিতীয় দফায় যে কমিটি ঘোষণা করেন, তাতে আমাকে সেক্রেটারি এবং নুরু ইসলাম পাটোয়ারিকে সভাপতি করা হয়। এই ঘোষণার পর উপস্থিত নেতাকর্মীরা টাকার বিনিময়ে করা এই কমিটি মানি না বলে প্রতিবাদ জানানো হয়।
নূর মোহাম্মাদ বেপারী আরো জানান, ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভুইয়া নিজেদের যুবদলের নেতাকর্মীদের পিটিয়ে আহত করেছে। আমাদের ১০/১৫ জন নেতা-কর্মী আহত হয়েছে। এই কমিটি বাতিল এবং ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকের বহিস্কারের দাবী তোলেন এই নেতা।
এ বিষয়ে ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নব-ঘোষিত সভাপতি নুরু ইসলাম পাটোয়ারি বলেন, নূর মোহাম্মাদ বেপারী হট্টগোল করে। তার নেতৃত্বে যে বিশৃঙ্খলা করা হয় তাতে আমরা বিব্রত। আমি সংগঠনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করছি সাংগঠনিবভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।