POPULAR BD NEWS
Popular BD News Logo

মেনাপুুর পীর বাদশা মিয়া বালিকা উ’বির এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

আলমগীর কবির | প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৩ | সময়: ১২:৩৭ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নম্বার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া, মিলাদ ও বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিদ্যালয় মাঠে হাজীগঞ্জ উপজেলার মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল ও সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মানিক রঞ্জন সরকারের সভাপতিত্বে ও শিক্ষক মো: তারেক আজিজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সার্জেন্ট অব: মো: আব্দুর রব মিজি, বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য আনিছুর রহমান জুয়েল, শিক্ষক মওদুদ আহাম্মেদ, মো: শরিফ উল্লাহ, অভিভাবক হারুনুর রশিদ মিজি, অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক মো: শহিদ উল্লাহ পাটওয়ারী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন