POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে মেয়র প্রার্থী হাজী কামরুল হাছান সউদের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনিছুর রহমান সুজন | প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২০ | সময়: ১১:৩২ অপরাহ্ণ

ফরিদগঞ্জ পৌর সভার একটি নাগরিকও সেবা থেকে বঞ্চিত হবে না। চাঁদপুর জেলার মধ্যে এই পৌরসভা কি হবে মডেল পৌরসভা।

এখানে পরিকল্পিত নগরায়ন উপহার দেওয়ার চেষ্টা করব। আগামী দিনে পৌরবাসী আপনার যদি আমার সাথে থাকেন তাহলে এই পৌরসভাটি হবে বর্তমান সরকারের উন্নয়নের রোল মডেল।

আসন্ন পৌরসভা নির্বাচন সামনে রেখে ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য, ফরিদগঞ্জ পৌরসভার সম্ভব্য নৌকা প্রতীকে মেয়র প্রার্থী আলহাজ্ব কামরুল সউদ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ৪ নং ওয়ার্ডস্থ ভাটিরগাঁও নাহার মার্কেটের সামনে এলাকার যুব সমাজের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন মিঠু, ছাত্রনেতা আহসান হাবীব মামুন, সাবেক ছাত্রনেতা এসএ শিমুল হাসান, শাহাজান কবির জুনিয়র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার আহমেদ, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাউদসহ এলাকায় গন্য মান্য ব্যাক্তি গন উপস্থিত ছিলেন।

এ সময় দলমত নির্বিশেষে এলাকার ২ শতাধিক জনগণ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন