চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক শহীদ উল্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ।
এসময় বক্তব্য রাখেন,পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, ফাতেমা আইডিয়াল একাডেমীর প্রধান শিক্ষক কবির হোসেন,সফিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন,সদস্য ইয়ার আহমেদ মজুমদার,তাজুল ইসলাম প্রমুখ।
এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আবুল কাশেম ভ‚ইয়া। এসময় সমাজসেবক সেলিম পাটওয়ারী,ইদ্রিস হোসেন,হাফেজ আজিজুল হক ছালেহীন,পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
E/N