POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবের ফরাজীকন্দিতে দরিদ্রদের মাঝে পরিকল্পনা প্রতিমন্ত্রীর শাড়ি লুঙ্গি বিতরণ

সুমন আহমেদ | প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৩ | সময়: ১০:৩১ অপরাহ্ণ

শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন…….. পরিকল্পনার প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম

‘শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন, উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, ফোর লেন ও এইট লেনের রাস্তা করেছেন। তিনি বা তার দল ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। এই আস্থা আমাদের রাখতে হবে।’

২৬ এপ্রিল বুধবার বিকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আনন্দবাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি লুঙ্গী বিতরণ কালে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনার প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম তিনি একথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ডঃ শামসুর আলমের ব্যক্তিগত তহবিল থেকে ফরাজীকান্দি ও জহিরাবাদ ইউনিয়নের দরিদ্রদের মাঝে শাড়ী লুঙ্গি বিতরণ কালে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান। ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকারের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনজুর আহমেদ।

এ সময় বক্তব্য রাখেন, আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সদস্য আরিফ উল্যাহ সরকার, মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন,

উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক কবির হোসেন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান,

ঢাকা পলিটেকনিক্যালের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন,চাঁদপুর বারের এপিপি এড. জসিম উদ্দিন,ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের নেতা খোকন প্রধান, আব্দুল মজিদ খান, তাজুল ইসলাম, জাকির হোসেন,জহিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি জালাল উদ্দিন কবিরাজ,

জহিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন,উপজেলা ছাত্রলীগ নেতা নেছার উদ্দিন মিশন প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট আইনজীবি ব্যারিষ্টার জুয়েল সরকার, মেঘনা ধনাগোদা পানি ফেডারেশনের সভাপতি শাহীন চৌধুরী, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল সরকার, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি নজির আহমেদ মাষ্টার,ষাটনল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ভুলন চৌধুরী, প্রমূখ।

প্রধান অতিথি আরো বলেন, অনেক উন্নয়ন হয়েছে, এই উন্নয়নের যাত্রা অব্যাহত থাকুক এটা আমরা চাই। আমি একজন প্রতিমন্ত্রী হিসেবে নয়, আওয়ামী লীগার হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি এদেশের মানুষের ভাগ্যের উন্নতির জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধুর দর্শনের কোনো বিকল্প নেই, শেখ হাসিনার কোনো বিকল্প নেই।বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।তাই তার পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন