POPULAR BD NEWS
Popular BD News Logo

বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৩ | সময়: ৭:১৮ অপরাহ্ণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের রংপুর-বগুড়া মহাসড়কের তালতোলা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মরদেহ গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হলে এ রিপোর্ট লেখা পর্যন্ত কারও পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন এবং হাসপাতালে নেওয়ার পথে ১ জন যাত্রী মারা যান। এ সময় ১ জন গুরুতর আহত হন।

নিহতরা সকলেই কোমরপুরগামী সিএনজিটি যাত্রী বলে জানান হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম। নিহতদের পরিচয় অনুসন্ধান করা হচ্ছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

এ ঘটনার পরপরই উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন।

সূত্রঃ কালের কণ্ঠ

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন