চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির নিজস্ব অর্থায়নে উপজেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
শুক্রবার বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রাব্বি নিজস্ব কার্যালয়ে নেতাকর্মীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদ উপহার সামগ্রী বিতরণকালে মেহেদী হাসান রাব্বি বলেন, উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে প্রতি বছরের ন্যায় এবারও আমার নিজস্ব অর্থায়নে ঈদ উপহার বিতরণ করেছি।
ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে বিগত দিনে যেভাবে ছিলাম ইনশাল্লাহ আগামীদিনেও এভাবেই থাকবো।
এছাড়াও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা ছাত্রলীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবো এবং মেজর(অব:) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি হাতকে শক্তিশালী করবো। সকল নেতাকর্মীদের সবাইকে ঈদ শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান তিনি।