POPULAR BD NEWS
Popular BD News Logo

ঈদের স্মৃতি

লুৎফুন নাহার | প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩ | সময়: ৪:২২ অপরাহ্ণ

ঈদ এলে মনে পড়ে চাঁদ রাতের কথা
বাড়ি বাড়ি বাঁটা হতো যখন তাজা মেন্দী পাতা
বৌ-ঝি মিলে গুটিয়ে নিয়ে হাতের সকল কাজ
দাওয়ায় বসে আঁকত হাতে নিপুন কারুকাজ।

ঈদ এলে মনে পড়ে ছোটবেলার কথা
বাড়ি বাড়ি চলত যখন সেমাই কাটার পালা
মনের ভেতর খুশির জোয়ার আমরা বয়ে আনি
বড়দের থেকে পেতাম যখন ঈদের সম্মানি
এখন শুধু ব্যস্ত শহর চাকচিক্য চারদিক
ঈদের আমেজ পাল্টে গেছে, পাল্টে গেছে দিন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন