POPULAR BD NEWS
Popular BD News Logo

ভাঙন

ফারজানা মুন্নি | প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩ | সময়: ২:৪০ অপরাহ্ণ

দুহাত ভরে বিরহ কুড়িয়ে নেয় রহস্যময় রাত
জন্মের ক্ষতগুলো বিষাদের একতারা- অবিরাম বাজতে বাজতে ফুরিয়ে যায়,
ফুরিয়ে যায় রক্তাভ পদচ্ছাপ আর উদ্যত কালো ছায়া রেখে।

পৌরণিক গল্পে তুমি শায়িত এক অতিথি যোদ্ধা
আগুনের লেলিহানে নিজেকে রেখে শব্দ পোড়াও, আর
নিঃস্ব ধূলির চিরায়ত শোক জেগে ওঠে জলপ্রপাতের মতো।

তারপর ভুল ও ভাঙনের দাবি নিয়ে সমাগত হবে তোমার এক অদ্ভুত আক্ষেপ।
আর বর্ষার বেনোজলে ভেসে যাবে পাড়,
সবশেষে ঝুলে থাকা বৃক্ষমূলে তোমার বেজে ওঠবে সুর,
তারপর একদিন-
বুকের ভেতর একটানা ঢেলে যাবে ক্ষরণের বিষ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন