POPULAR BD NEWS
Popular BD News Logo

চিতাভস্মের সমাধিসৌধ

আনিস ফারদীন | প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩ | সময়: ২:২৩ অপরাহ্ণ

ক্রমশ ধেয়ে আসে অপরাহ্ণ কাল, অযাচিত প্ররোচনায়
ধুলির অতল গহ্বরে লুটিয়ে পড়ে
আন্দোলিত সবুজ-
জানালা কপাটহীন রাত্রি-দিনে পদ্ম পাতার জলের মতো
নিশ্চিহ্ন হতে থাকি আমি আর-ভালোবাসার কোমল সাদাভ রজনীগন্ধা।
স্বপ্ন দগ্ধ হয় ভোরের পাখি, গোগ্রাসে গিলে নেয়
দশ দিগন্তের সব স্বপ্ন,
ধূলিসাৎ হয়ে যায় আকার নিরাকার ইচ্ছেরা-
আটকে পড়ে সব কিছু গোলাকার মার্বেলের মতো কঠিন স্বচ্ছ যাতনায়।
ভুলের মাস্তুলে বন্দী মন মাতানো রোদ্দুর
অকস্মাৎ বেড়ে যায় দীর্ঘশ্বাস-অবাঞ্ছিত হয়ে উঠে রাজ্যের অভিমান –
পাজরের হাড় ভেঙ্গে যায় ইচ্ছায়, অনিচ্ছায়
অন্ধকার অরণ্যে ভাসতে থাকে চুপচাপ।
ধুলোয় লুটিয়ে পড়ে তোমায় দেয়া রক্তাভ গোলাপের পাপড়ি
আনাড়ি সাজে ভালোবাসারা, অন্তরের নৈঃশব্দে হারিয়ে যায়; বেড়ে যায় যতসব কোলাহল-
কিঞ্চিৎ অবহেলায় রোরুদ্যমান হয় পৃথিবী, এ যেন নরক সুন্দর চিতাভস্মের সমাধিসৌধ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন