POPULAR BD NEWS
Popular BD News Logo

শূন্যতার শিল্প রুপ

মাসুদ চয়ন | প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩ | সময়: ২:১১ অপরাহ্ণ

শূন্যতা, হে ধূসর নীল অভিচারী!
কুয়াশা রহস্যের গন্ধ, নির্জন ব্যাকুলতা-
তুমি আমার জনম জনমের সাথী;
তোমার নিঃশব্দের কলতানে মাথা নুয়ে বাকিটা পথ পাড়ি দিতে চাই-
চারদিকের নকল অবয়বের দৃশ্যগুলো আমাকে খুব খুব পীড়িত করে তোলে-
হে স্বপ্নচারিনী ব্যথা বিলাস,
আমাকে নিবিড় পরিচর্যায় আঁকড়ে ধরো,
আমার সকল প্রাপ্তির আলোগুলোকে শূন্যের নিসীম মোহনায় লীন করে দাও-
অর্থহীনতার জয়ধ্বনীতে ভেসে যায় যদি সকল আনন্দ প্রাপ্তির সমূহ সম্ভাবনা-
তবে আমি সকল শূন্যতা বুকে পুষে উচ্ছিষ্ট ঘাসের মতো জেগে থাকবো-
হে শূন্য শিল্প রুপ,
হে শূন্য অনড় পাখি,
কি অদ্ভুৎ সুন্দর তুমি,
কি অদ্ভুৎ ব্যথাগ্রাহী!

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন