POPULAR BD NEWS
Popular BD News Logo

রাত্রির আঁধারে

রুদ্র সাহাদাৎ | প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩ | সময়: ১:৫০ অপরাহ্ণ

রাত্রির আঁধারে ঘুমায় চোখ
স্বপ্নরা উড়ে যায় অজানায় দূর বহুদূর
হতাশায় ডুব নৈঃশব্দে আশাহীন মুখ

অবশেষে জেনে গেছে মানুষ – আসলেই একা
ইট পাথরের অট্টালিকা তবুও সব যেনো ফাঁকা

মানুষের ভিড়ে মানুষ নেই মানবতা নেই
স্বার্থের সব দৃশ্যাবলি ফ্যাকাশে হাসি
চন্দ্রবিন্দু তাই অভিমানে উল্টো হয়ে থাকে…

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন