POPULAR BD NEWS
Popular BD News Logo

হেলাল হাফিজ

অরণ্য আপন | প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩ | সময়: ১:০৯ অপরাহ্ণ

এখন কি আমাদের যুদ্ধ শেষ হয়ে গেছে হেলাল?
খিদের যৌবন তো ডুগডুগি বাজিয়ে গেল চিরকাল
প্রেমের নামেই করেছ আজীবন জিহাদ
এখন সে বলে সবকিছু ছিল তার ফাঁদ
এ প্রেম এ জীবন এ কবিতা এতটা ফুজুল
কূল হারানো নদী বলে আমার তো নেই কূল
এ কেমন যুদ্ধের মরণি ডাক তুমি দিলে
তোমাকেই তাজা খুন করল সবাই মিলে
দুঃখ তো তোমার হাত, দুঃখ তোমার জীবন
দুঃখ তো তোমার কাছে দেশলাই কাঠির মতন
এখন তুমি যেমনই থাক, পত্র কখনও পাবে না
নষ্ট ফুলের পরাগে বিষ থাকে, কেউ জানে না
নয় মাসের বন্ধুকে কতটা পেলে তোমার জীবনের পাশে
ঘাসের সমুদ্রে ফেনা ওঠে কি তোমার গম্ভীর দীর্ঘশ্বাসে
শান্তির কপোত উড়ান শেষ হয়ে গেল কি হেলাল?
মানুষ স্বপ্নের ভিতরে , স্বপ্ন কি মানুষের জ্বাল?
ভালোবাসা তোমাকে খেয়ে কতটুকু রাখল বাকি?
বাংলা ভাষার নাম জানা তুমি বাংলা গাঁয়ের পাখি

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন